আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোর সদর উপজেলার সিংহারদহ এলাকায় ৯ বছরের শিশু ধর্ষনের অভিযোগে আটক করা হয়েছে ধর্মিয় শিক্ষক পারভেজ হোসেনকে। নির্যাতিতা ওই শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাটোর থানার এসআই সুব্রত কুমার মাহাতো জানান, স্থানীয় যুবক পারভেজ বাড়ির পাশে একটি কক্ষে মক্তব বানিয়ে এলাকার শিশুদের ধর্মিয় শিক্ষা দিতেন। বুধবার দুপুরে পড়া শেষে ওই শিশুকে নিজ বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষন করে। শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পালিয়ে যায় পারভেজ। পরে পুলিশ অভিযান চালিয়ে এই উপজেলার রামেশ্বরপুর থেকে আটক করে অভিযুক্ত পারভেজকে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।