কলাপাড়ায় খালেদা ও তারেক রহমানের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

কলাপাড়ায় খালেদা ও তারেক রহমানের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরন
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসের কারেন কর্মহীন হয়ে পড়া ৬০০ পরিবারেক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরশহরের সবুজবাগ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কলাপাড়ার মরহুম মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলে ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক আহবায়ক এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান। কলাপাড়া পৌর যুবদলের সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস,এম মোশারর হোসেন মিন্টু, সাংবাদিক অমল মুখাজী ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন সহ অন্যান্যরা। এর আগেও এক হাজার মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয় মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest