বাউফলে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

বাউফলে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় মা বাবার সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে জেরিন আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেরিন নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ছিলেন। তার পিতার নাম জাকির হাসেন খান। জানা গেছে, জেরিনের মা বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ গুলা তার কাছে অসহ্য মনে হতো। ঘটনার দিন সন্ধ্যায় জেরিনের বাবার সাথে মায়ের ঝগড়া হলে এ নিয় তিনি প্রতিবাদ করেন। এক পর্যায় বাবা মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের শিলিং ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,নিহতের বাবা মায়ের কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি॥

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest