সাহীন ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নে গন্ডবিল গ্রামে ৫টি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩০মিনিটে ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে আমসহ বিভিন্ন ফসলের। গত রাতে লালপুর উপজেলার আট্রিকা বেরিলাবাড়ি গন্ডবিলের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এতে মৃত মাহাবুর শেখের ছেলে জিল্লুর শেখ, মতলেব সরকারের ছেলে আনিসুর রহমান, মজের আলীর ছেলে রাজ্জাক, মৃত মেহেরুল্লাহের ও মোজাহার হোসেনের ৫টি ঘর বাড়ি ভেঙ্গে । এবং এলাকার, আম গাছ, জাম গাছ, মেহগুনি গাছ সহ-বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। প্রচণ্ড বেগে আঘাতহানা ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত্র পরিবারকে দেখতে যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য শাহাদত হোসেন শাদু।