মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে রবিউল ইসলাম রবি (৩২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পূর্ব শিংপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ওই এলাকার হালিম ফকিরের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে রবিউল বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এ সময় রবিউল বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে নিচে পড়ে গেলে তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।