সাহীন ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি ।
লালপুরে মোহরকয়া অনাস’ কলেজের উদ্যোগে দেড় শতাধিক দারিদ্র ছাত্র ছাত্রীদের ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ শুক্রবার (১৫মে) সকালে মোহরকয়া ডিগ্রী পাশ ও অনাস কলেজ মাঠে দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী । এসময় উপস্থিত ছিলেন মোহরকয়া ডিগ্রী পাশ ও অনাস কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন, অত্র কলেজের শিক্ষক ও আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন সহ কলেজের শিক্ষক কম’চারি বৃন্দ ।