ঝালকাঠিতে যুবককে হামলার পরিকল্পনার ফোনালাপ ফাঁস

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

ঝালকাঠিতে যুবককে হামলার পরিকল্পনার ফোনালাপ ফাঁস
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে এক যুবককে হামলার পরিকল্পনার ফোনালাপ ফাঁস হওয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ১৪ এপ্রিল ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা নিবাসী ওমর ফারুক এর পুত্র যুবলীগ নেতা মোঃ ফয়সাল আহমেদ বাবু থানায় দায়েরকৃত সাধারণ ডায়রীতে উল্লেখ করেন য, প্রতিপক্ষ এক‌ই এলাকার হানিফ সিকদারের ছেলে মোঃ ফাহাদ আমার হাত পা ভেঙে দেয়ার জন্য ঝালকাঠি কলেজ মোড়ের বেলায়েত ফকিরের ছেলে মোঃ সাদ্দাম এর সাথে মোবাইল ফোনে কন্ট্রাক্ট করে। সাদ্দামের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় এ প্রস্তাবে সে রাজি হয়নি। সাদ্দাম বিষয়টি  আমাকে অবহিত করলে আমীন ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরী করি।
তার নং ৪৫২ তারিখ ২৪/০৫/২০২০। যুবলীগ নেতা মোঃ ফয়সাল আহমেদ বাবু সাংবাদিকদের জানান, “আমি বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি। যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে । আমি আমার জীবনে নিরাপত্তা চাই। তিনি আরো বলেন, ফাহাদ ডাকাতি ও নারী নির্যাতন মামলা ফেরারি আসামি । সে একজন অবৈধ অস্র ধারী। সবসময় অবাদে অস্ত্র নিয়ে ঘোড়াফেরা করে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest