ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২০
i
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
নিজের জীবনের নিরাপত্তা ও মৃত্যুর ভয় প্রায় সকল মানুষেরই আছে। এ সুন্দর রঙিন পৃথিবীর মায়া ছেড়ে কেউ যেতে চায় না ।কোভিড ১৯ এর আগমনে অনেক বড় বড় ডাক্তারদের চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা শোনা গেছে। কিন্তু ঝালকাঠির জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তিন হাসান করোনা পরিস্থিতিতে মানবিক সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। দেশের এই ক্রান্তিকালে পরিবার-পরিজনের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে ঝালকাঠিতে দিন রাত অবিরাম ছুটে চলেছেন এই ৩ কর্মকর্তা।
তাঁদের অবিরাম ছুটে চলা সকলের নজর কেড়েছে। এরা হলেন, ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাসান।
অন্যদিকে করোনাকে ভয় না করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রায় একাই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আরএমও মেডিসিন বিশেষজ্ঞ আবু আল হাসান। ঝালকাঠি সদর হাসপাতালে ইতিপূর্বে কোন আরএমও কে এরকম চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি বলে সচেতন মহলের অভিমত।
অপরদিকে, পুলিশ কর্মকর্তা এমএম মাহামুদ হাসান সামাজিক দূরত্ব বজায়, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ও অনাহারী পরিবারের সদস্যদের খাবার পৌঁছে দিতে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসনের এনডিসি আহম্মেদ হাসান মোবাইল কোর্ট পরিচালনা, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ অনুরুপ জনসেবা দিয়ে যাচ্ছেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST