র‍্যাব-পুলিশের যৌথ অভিযান জয়পুরহাটের আক্কেলপুর থেকে ৩ ট্রাক ভর্তি ৫০ টন সরকারি গম জব্দ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

র‍্যাব-পুলিশের যৌথ অভিযান জয়পুরহাটের আক্কেলপুর থেকে ৩ ট্রাক ভর্তি ৫০ টন সরকারি গম জব্দ

জয়পুরহাট প্রতিনিধি, ১৫ /মে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় এলাকা থেকে ৫০ মেট্রিক টন সরকারি গম জব্দ করা হয়েছে । শুক্রবার বেলা ২ টার দিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩ ট্রাক ভর্তি এই বিপুল পরিমান গম পরিত্যাক্ত অবস্থায় আাটকের দাবী করছে র‍্যাব ও পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমান গম পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ থেকে মালিক বিহীন অবস্থায় ওই বিপুল পরিমান গম আটক করা হয়।

একই উপজেলার হাস্তা-বসন্তপুর এলাকার একটি বিল সংস্কারের উদ্দেশ্যে বরাদ্দ করা ওই গমগুলি আত্মসাত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করছে।

র‍্যাব-৫,জযপুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আক্কেলপুর থানায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করাসহ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।


alokito tv

Pin It on Pinterest