নাটোরে বিবাদমান জমিতে ঘর মেরামত করতে গিয়ে হামলার শিকার

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

নাটোরে বিবাদমান জমিতে ঘর মেরামত করতে গিয়ে হামলার শিকার
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
বড়াইগ্রামে বিবাদমান জমিতে ভাঙ্গা ঘর মেরামত করতে গিয়ে মারপিট ও লুটপাটের শিকার হয়েছে একটি পরিবার। ভুক্তভোপী পরিবারের অভিযোগ তাদের বাড়িতে হামলা চালায় জায়গার মালিকানা অংশীদার দাবী কারী লিপি সহ তার দলবল। তবে এর আগে আওয়ামী লীগের পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে আজমেরি আক্তার লিপির ওপর হামলার নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন মাহবুবুল হক বাচ্চু। এর পরের দিনই সাংবাদিকদের সামনে এমন অভিযোগ আনলো ঘটনার শিকার আসমার পরিবার। মারপিট ও নির্যাতনের শিকার আসমা জানান, গত ৯ বছর যাবত আজমেরী আক্তার লিপির সাথে তার বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা হয়েছে। আর মামলার ডিগ্রিও তারা পেয়েছে। তাদের বাড়ির রান্নাঘর জরাজীর্ণ হয়ে যাওয়ায় তা ভেঙ্গে নতুন করে তৈরি করতে গেলে গত বুধবার সকালে লিপি তার স্বামী সহ ১০-১২ জন লোক নিয়ে এসে নিষেধ করে। আমরা কাজ বন্ধ না করলে পরে তারা মাহবুবুল হক বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে মারপিট ও ভাঙ্গুর চালায়। তিনি বলেন, তারা আমার মা, আমার ছেলেকে এবং আমাকে বেধড়ক মারপিট করে ঘরে ঢুকিয়ে আমার গচ্ছিত টাকা, মায়ের গলা থেকে স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাড়ির প্রবেশ পথে দাড়িয়ে থেকে বাচ্চু স্থানীয় লোকজনকে বাধা প্রদান করে। আমাদের আর্ত চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে তাদের অনেককেই লাঞ্ছিত করে তারা। স্থানীয় অনেকেই সাংবাদিকদের কাছে হামলার বর্ণনা দেন। আসমা বেগম আরো বলেন, জমি নিয়ে যেহেতু আদালতে মামলা চলছে তাই আদালত যে রায় দেবে সেটা আমি মেনে নেব কিন্তু তারা আদালতের রায়ের অপেক্ষা না করেই আমার বাড়িতে এসে মারধর লুটপাট করেছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এদিকে এ বিষয়ে আজমেরী আক্তার লিপির কাছে জানতে চাইলে তিনি বলেন এই জমির ডিগ্রী আমরা পেয়েছি। জমি দখল করতে গেলে একটু কথা কাটাকাটি হয়। মারধর এবং স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান-জমি সংক্রান্ত বিষয়ে পক্ষে বিপক্ষে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest