এ যেন ক্লান্তহীন পরিশ্রম, বিরামহীন মেয়র হাবিব

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

এ যেন ক্লান্তহীন পরিশ্রম, বিরামহীন মেয়র হাবিব
 আল-কারিয়া চৌধুরীজয়পুরহাট প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের মহা দূর্যোগে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় খেটে খাওয়া দিনমজুর রিকশা- ভ্যান চালক থেকে শুরু করে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পাঁচবিবি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব । পৌর এলাকায় কয়েকটি স্থানে প্রতিদিন ট্রাক ভর্তি প্রয়োজনীয় শাক-সবজি বিনামূল্যে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের বিকল হওয়া এ্যাম্বুলেন্স মেরামত করাসহ করোনা টেষ্টের সামগ্রীও জোগান দিচ্ছেন তিনি। প্রাণঘাতী করোনা সংক্রমন প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা মূলক মাইকিং, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করছেন। এছাড়াও পৌরসভার স্বেচ্ছাসেবককর্মী ও ছাত্রলীগ নেতাকর্মীদের তদারকিতে পৌর শহরের বেশ কয়েকটি প্রবেশদারসহ শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে উন্মুক্ত জনসাধারনের জন্য বসানো হয়েছে হাত ধোয়ার বেসিং। শহরের রাস্তায় ছিটানো হচ্ছে জীবাণু নাশক স্প্রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের অলিগলিতে করোনা সংক্রমণ রোধে জনসাধারণের করনীয় সম্পর্কিত সচেতনতা মূলক প্রচার মাইকিংয়ের মাধ্যমে করা হচ্ছে। পৌর শহরের সকল রাস্তাঘাটে দিনভর জীবাণু নাশক স্প্রে করছে। মাইকিংয়ের প্রচারের পাশাপাশি পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে এলইডি টিভি স্থাপনের মাধ্যমেও চলছে প্রচার। এ যেন ক্লান্তহীন পরিশ্রমী ও বিরামহীণ মেয়র।

alokito tv

Pin It on Pinterest