ঠাকুরগাঁওয়ে প্রায় এক মন ওজনের কচ্ছপ উদ্ধার

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

ঠাকুরগাঁওয়ে প্রায় এক মন ওজনের কচ্ছপ উদ্ধার
মোঃ মোতাহার হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ে প্রায় এক মন ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার তামলাই পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা। পরে ওইদিন রাতেই উপজেলা প্রশাসন কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলার তামলাই এলাকার আবু রায়হানের পুকুরের কিনারে কচ্ছপটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখান থেকে কচ্ছপটি নিয়ে যায় এবং দিনাজপুর বনবিভাগকে খবর দিলে রাতেই তারা কচ্ছপটিকে নিয়ে যায়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে দিনাজপুর বনবিভাগকে খবর দেই। তারা রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest