মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ৯ বছরের এক শিশুকে, মৃত্যুর ভয় দেখিয়ে, বলাৎকারে অভিযোগ উঠেছে। বুধবার(১৩ মে) বেলা ১২ টার দিকে উপজেলার মৌরুবী এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মে) রাত ১০ টারদিকে তালতলী থানায় মামলা করতে আসে ভুক্তভোগী পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌরুবী এলাকার বাদল মুন্সির ছেলে (৯) বাড়ির পাশে খেলাধুলা করছিলো । এমন সুযোগে মার্বেল (বিরিং) খেলার কথা বলে জনৈক হারুন হাওলাদারের ছেলে লাদেন(১৬) হক মিয়ার জমিতে ডেকে নিয়ে, সাব্বির নামের এক শিশুর সহযোগিতায়, মৃত্যুর ভয় দেখিয়ে শিশুটিকে বলাৎকারে করে। শিশুটির মা মেরি বেগম জানান, আমার ছেলেকে লাদেন(১৬) নামের এক যুবক আমার ছেলেকে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরে বাড়ি ফিরে ওর নানীর কাছে দুই দিন ধরে বলে আমি টয়লেটে যেতে পারি না কষ্ট হয় রক্ত পরে। আমার তলপেটে খুব ব্যথা করে। তখন আমার ছেলের কাছে ভালো ভাবে জানতে চাইলে ছেলে বলেন আমাকে পাশের বাড়ির সাব্বির জোরপূর্বক ধরে রাখছে আর লাদেন বলাৎকার করছে। আর এগুলো কাউকে বললে আমাকে খুন করার হুমকি দেয়। এ বিষয় লাদেন ও সাব্বিরের পরিবারের কাছে বিচার চাইলে, সাব্বিরের কাকা ইব্রাহিম (৩৫) হারুন মিয়া ( ৫০) আরিফ (২২) লাভলী(৩০) ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার বৃদ্ধা মা জয়নব বিবি(৬৫)কে মারধর করে। আমার ছেলে এখন গুরুতর অসুস্থ । টাকার অভাবে আমার ছেলেকে চিকিৎসা করাতে পারছি না। ওর বাবা গোপালগঞ্জ গেছে ধানকাটার জন্য । এখন পর্যন্ত টাকা ও পাঠাতে পারেনি। এখন আমি খুব অসহায় হয়ে পড়ছি। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া। নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।