তেঁতুলিয়া ইমাম-মুয়াজ্জিন ও সাংস্কৃতিক কর্মীদের প্রশাসনে হতে খাদ্য দব্য প্রদান

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

তেঁতুলিয়া ইমাম-মুয়াজ্জিন ও সাংস্কৃতিক কর্মীদের প্রশাসনে হতে খাদ্য দব্য প্রদান
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :-
তেঁতুলিয়ায় করোনা ভাইরাস (কোভিড১৯) জনিত দুর্যোগ প্রতিরোধে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে উপজেলার ২শ ৮৭ ইমান ও মুয়াজ্জিন ও ২৭ দরিদ্র সাংস্কৃতিক কর্মীদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছে উপজেলা প্রশাসন তেঁতুলিয়া ।রবিবার (১৭মে) জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইদ্রিশ আলী সহ প্রমূখ। এ সময় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী মুসল্লীদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করাসহ নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করা, মসজিদের প্রবেশদ্বার ও ওযুর স্থানের সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখা, মুসুল্লীদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে ও মাস্ক পড়ে মসজিদে আসা, এক কাতার অন্তর অন্তর কাতার করা, কাতারে দাড়ানোর ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা, জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত আদায়ের বিষয়ে উপস্থিত ঈমাম ও মুয়াজ্জিনগণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest