আমি খেলে আপনারাও খাবেনঃ এমপি কুদ্দুস

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

আমি খেলে আপনারাও খাবেনঃ এমপি কুদ্দুস
বুলবুল আহাম্মেদ নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এমপি আব্দুল কুদ্দসের নিজেস্ব অর্থায়নে জোনাইল, চান্দাই, গোপালপুর ও নগর ইউনিয়নের ১১’শ কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ৩য় দফায় ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের সামর্থ অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান,নাটোর-৪ (বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস। তিনি আরো বলেন,গুরুদাসপুর বড়াইগ্রামের প্রত্যেকটি মানুষের জীবন আমার কাছে সমানভাবে মূল্যবান।আমি খেলে আপনারাও খাবেন। আমি খাব আর আমার জনগণ না খেয়ে থাকবে তা হবেনা। আপনারা আমার পরিবারের অংশ।বড়াইগ্রাম-গুরুদাসপুরের জনগণ না খেয়ে মরবে না ইনশাল্লাহ। করোনা ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং সরকারি নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ থাকতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন সহ বড়াইগ্রাম উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

alokito tv

Pin It on Pinterest