নাটোরের লালপুরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ইউএনওর ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

নাটোরের লালপুরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ইউএনওর ত্রান সামগ্রী বিতরণ
সাহীন ইসলাম, লালপুর(নাটোর)প্রতিনিধি।
নাটোরের লালপুর উপজেলার আদিবাসী সম্প্রদায়ের অসহায় গরীব, দুস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। রবিবার (১৭মে) লালপুর উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে আদিবাসী সম্প্রদায়ের ৬২টি পরিবারে মাঝে এই ত্রান বিতরণ করেন ইউএনও উম্মুল বানীন দ্যুতি। এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন,‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় রোজগার বন্ধ হয়ে যাওয়া উপজেলার আদিবাসী সম্প্রদায়ের ৬২টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হলো। লালপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানান তিনি ।

alokito tv

Pin It on Pinterest