রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে তসলিম খান (৪০) নামে নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থার পাশাপাশি তাঁর বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডান করেছে স্থানীয় প্রশাসন। মৃত্যু তসলিম খান নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামের মুনসুর আলী খানের ছেলে। এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর সর্দিসহ অন্যান্য করোনা উপসর্গ নিয়ে এ যুবক বাড়িতে আসেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভিন জানান, গত ১৫ মে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এখনো তাঁর প্রতিবেদন আসেনি। শনিবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে বরিশাল পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি অ্যাম্বুলেন্স দেখে বাড়ি থেকে পালিয়ে যান। আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে তিনি মারা যান। একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের ব্যবস্থা করা হয়েছে। তাঁর বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন করা হয়েছে।