কলাপাড়ায় মটরসাইকেল দূর্ঘটনায় আরো এক জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

কলাপাড়ায় মটরসাইকেল দূর্ঘটনায় আরো এক জনের মৃত্যু
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় সুমন (১৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু সুমন পৌর শহরের নাচনাপাড়া বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে। রবিবার রাত ১২ টার দিকে বরিশাল শেরে -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার রাত ৯ টার দিকে কলাপাড়া হাসপাতালে তিলক পাল (২৮) মৃত্যুবরন করেন। গুরুতর আহত অবস্থায় সুমন ও তানজিল (২৪) কে বরিশাল সদর হাসপাতালে পাঠালে সেখানে সুমনের মৃত্যু হয়। জানা যায়, তিলক, তানজিল ও সুমন এরা তিনজন মটরসাইকেলযোগে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে কালেকশন শেষ করে পৌর শহরের উদ্যেশ্যে রওয়ানা হয়। ইউনিয়নের তুলাতলী ব্রীজ সংলগ্ন এলাকায় এসে মটরসাইকেলের টায়ার ব্লাস্ট হয়। এতে তিলক পাল ছিটকে রাস্তার পাশে রাখা ইটের উপর পরলে তার মাথা থেতলে যায়। তানজিল ও সুমন মটরসাইকেলের সাথে ছিটকে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিলক পালকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে সুমন মৃত্যুর সাথে পাঞ্জা লরে রাত ১২ টার দিকে না ফেরার দেশে চলে যায়। একসাথে দুটি তরতাজা প্রাণ ঝড়ে যাওয়ায় মৃত্যের পরিবার ও এলাকলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest