রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ  তিন যুবক আটক

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে রায়হান পাপ্পু (২৬) ও মোঃ জানা @ জনি (৩০) ও মধ্য নওদাপাড়া এলাকার সোহরাবের ছেলে আশরাফুল ইসলাম জনি (২৮)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস জানান, বোয়ালিয়া মডেল থানার এক এসআই সঙ্গীয় ফোর্সসহ বোয়ালিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে রাত পৌনে দুটার দিকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও গুলিসহ ৩ যুবককে আটক করে।আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


alokito tv

Pin It on Pinterest