ঢাকা ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বেসরকারি উন্নয়ন সংস্থা স্লোব-বাংলাদেশ এর উদ্যোগে ১১শ নিন্ম আয়ের খেটে খাওয়া অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় উপজেলার কালিশুরিতে সংস্থার নিজস্ব প্রশিক্ষন কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।এ সময় তিনি করোনা প্রতিরোধে নিজ নিজ ঘরে থাকার আহবান জানান । বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন । এ ছাড়া তিনি অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে এগিয়ে আসার জন্য বেসকারি উন্নয়ন সংস্থা স্লোব-বাংলাদেশ এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার জামাল , স্লোব-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ মো: জুনায়েদ আলী, আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইয়াকুব তালুকদার, প্রথম আলো প্রতিনিধি এবি এম মিজানুর রহমান, আমার সংবাদ, আলোকিত সময় প্রতিনিধি এনামুল হক, আনন্দ টিভি প্রতিনিধি এম নাজিম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার নেত্রী বৃন্দ


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST