রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠিতে ব্যবসায়ি মোঃ আব্দুল আউয়ালের সহযোগিতায় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি লিমন নকিবের ঈদ উপহার বিতরণ করা হয়। ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামীলীগ কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আল আমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকীব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল, ছাত্রলীগ নেতা মুন্না রাজু নাদিম প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাউ চাল, ভাতের চাল, আলু, ডাল, তৈরি সেমাই, লুডুস, চিনি, কিসমিস ও লবণ এছাড়াও কিছু অসহায় কে নগদ টাকা প্রদান করা হয়।