লিটন বাইজিদ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে করোনা সংক্রমণ এড়াতে নগরীর সব জায়গাতে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত । ঈদ উপলক্ষে সীমিত আকারে সকল পর্যায়ের দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিলে জাঁকজমকপূর্ণভাবেই শুরু করেছিল ঈদের কেনাবেচা। কিন্তু সরকার কর্তৃক যে নিয়ম কানুন ও স্বাস্থ্যবিধি বেঁধে দেয়া হয়েছিল তা সম্পূর্ণরূপে মানতে ব্যর্থ হয়েছে ক্রেতা ও বিক্রেতারা। তাই সংক্রমণ ঝুঁকি কমাতে পুনরায় বরিশাল জেলা প্রশাসন কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ তারিখ মঙ্গলবার থেকে সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়। এবং আদেশটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের বিভিন্ন টিম ও পুলিশ প্রশাসনের কঠিন তৎপরতায় নগরীর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এবং নগরির চকবাজার এরিয়া বেরিকেড দিয়ে পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। প্রশাসনের এই কঠোর অবস্থান সকল মহলে প্রশংসনীয় হয়েছে। অন্যদিকে সাময়িকভাবে দোকানপাট খুলে আবার বন্ধ করার কারণে দোকান মালিকরা ও কর্মচারীরা পড়েছে মহাবিপাকে। যেমন দোকান মালিকরা বলছে অনেক টাকার মালামাল দোকানে উঠিয়ে এখন মহা বিপদে পরে গেছি। কর্মচারীরা বলছে ঈদ পর্যন্ত দোকানগুলো খোলা থাকলে আমরা হয়তো বেতন-ভাতা ঠিকমতো পেতাম কিন্তু এখন তা নিয়েও সংশয় রয়েছে। তাই আমাদের প্রতি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।