নীরবে নিভৃতে ধান কাটতে মাঠে তালতলী উপজেলা ছাত্রলীগ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

নীরবে নিভৃতে ধান কাটতে মাঠে তালতলী উপজেলা ছাত্রলীগ
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে চলতি মৌসুমের আগাম ইরি ও বোরো ধান কাটা সময় হয়েছে। বাম্পার ফলন হলেও ঘুর্নীঝড় আম্পফানের আগে পাকা ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণত সম্পাদকের নেতৃত্বে নীরবে নিভৃতে কোন ধান কাটতে মাঠে নেমেছে। মলবার (১৯ মে ) সকাল থেকে উপজেলার বড়বগী ইউনিয়নের টি এন্ড টি বটতলা দরিদ্র কৃষক সালামের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে পৌছে দিচ্ছেন । এই সময় উপজেলা ছাত্র লীগের সাধরান সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ছাত্র লীগে নেতা ইন্দ্রজিৎ মুসা ইসলাম গাজী দেবাশীষ ইমরান তাহির ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তানবীর শিকদার, সোনাকাটা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সহ শতাধিক ছাত্র লীগ কর্মী। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলেন, ‘কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। এবং তিনি সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের ধান কেটে দিতে। ছাত্রলীগ এর নেতাকর্মীরা ধান কাটায় এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে, আমরা তার জমিতে গিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়ে আসবো।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest