বুলবুল আহাম্মেদ,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের সন্মানী প্রদান করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর মিলনায়তনে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে ৯৩ জনকে ৯৩ হাজার ১ শ’ টাকা প্রদান করা হয়। তারমধ্যে ইমামদের ১২০০ টাকা করে ৪৫ জনকে, খতিবদের ১২০০ টাকা করে ১১ জনকে ও মোয়াজ্জিনদের ৭০০ টাকা করে ৩৭ জনকে প্রদান করা হয়। সেখানে উপস্’িত ছিলেন পৌর কাউন্সিলরগণ সহ পৌর সচিব আব্দুল হাই, বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যÿ মো.মোয়াজ্জেম হোসাইন, উপজেলা মসজিদের প্রেস ইমাম আব্দুল মান্নান প্রমুখ।