কলাপাড়ায় শেখ কামাল সেতুর সড়ক সংস্কার কাজ চলছে।

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

কলাপাড়ায় শেখ কামাল সেতুর সড়ক সংস্কার কাজ চলছে।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশে রোড এন্ড হাই এর অর্থায়নে প্যাকেজ কাজের আওতায় পটুয়াখালী জেলার প্রায় প্রতিটি উপজেলা সড়ক উন্নয়ন কাজ চলছে। এর আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দার মানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতুর সংষ্কার কাজও চলমান রয়েছে। সেতুটির দুই পাড়ে রয়েছে ৪৫০ মিটার দৈর্ঘ ও ১০-১৫ মিটার প্রস্থ এপ্রোচ সংযোগ সড়ক রয়েছে। ১৯ মে রবিবার শেখ কামাল সেতুর দক্ষিন পাড় টোলপ্লাজা থেকে শুরু করে ২৩৫ মিটার দৈর্ঘ ও ১০ মিটার প্রস্থ এই এপ্রোচ সংযোগ সড়ক ও শেখ কামাল সেতুর উত্তর পাড় ১৮০ মিটার দৈর্ঘ ও ৮.৭ মিটার প্রস্থ এপ্রোচ সংযোগ সড়ক এর পিচ ঢালাইয়ের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। কাজের সার্বিক পরিচালনার দায়ীত্ব পালন করেন রোড এন্ড হাই এর দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা ওয়ার্ক এসিস্ট্যান্ট হুমায়ুন কবির। তিনি আরও বলেন কলাপাড়া পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রোড এন্ড হাই এর মালিকানাধীন আন্ধার মানিক নদী সংলগ্ন সাবেক ফেরীঘাট থেকে শুরু করে উত্তর দিকে শেখ কামাল সেতুর এপ্রোচ সংযোগ সড়ক পর্যন্ত ৫০০ মিটার দৈর্ঘ ও ১৮ ফিট প্রস্ত রাস্তাটি এই প্যাকেজ কাজের আওতায় রোড এন্ড হাই এর নিজস্ব অর্থায়নে অতি দ্রুতই সংস্কার করা হবে। উল্ল্যেখ্য বিষয় হল, রাস্তাটি পৌরসভা ও রোড এন্ড হাইওয়ে এর মালিকানা নিয়ে ঝামেলা তৈরী হয়। যার কারনে পৌর শহরের প্রবেশ মুখের রাস্তাটি সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে দীর্ঘ দিন পরে রয়। তিনি বলেন সম্ভবত ঈদের পরেই এ রাস্তাটি পুন:রায় সংস্কার করা সম্ভব হবে।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest