ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
বুলবুল আহাম্মেদ,নাটোর জেলা প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে মাইক হাতে নিয়ে রাস্তায় নামলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
হঠাৎ করে নাটোরে নতুন করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক হওয়ায় কঠোর অবস্থানে প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে জেলার সকল বিপণী বিতান ও মার্কেট বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরেও সকাল থেকে শহরের প্রধান সড়ক বাজারে আগত লোকের সমাগম চোখে পড়ার মতো।
এই অবস্থায় পুলিশ যখন মানুষের ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে তখন মাইক হাতে শহরের রাস্তায় নামলেন সাংসদ শিমুল।
মঙ্গলবার বেলা ১২ টার শহরের প্রাণকেন্দ্র নীচাবাজার ও কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকাসহ বেশ কিছু এলাকায় রাস্তায় নেমে মানুষের ঘরে ফিরতে অনুরোধ করেন।
সাংসদ শিমুল মাইকে বলেন, ‘আপনাদের কাছে হাতজোড় করছি ঘরে ফিরে যান। আর বের হইয়েন না। আপনাদের বাঁচাতে গিয়ে নাটোর ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা আক্রান্ত হয়েছে।
আপনারা বাইরে বের হয়েছেন মানে আপনাদের পরিবারের লোকজনের জন্য করোনা ঝুঁকি সৃষ্টি হয়েছে। একবার নিজের মা-বাবা, স্ত্রী-সন্তানদের কথা ভাবুন। ঘরে ফিরে যান। বেঁচে থাকলে জীবনে অনেক ঈদ আসবে, কেনাকাটা করতে পারবেন।
সাংসদের এমন আবেগঘন মাইকিংয়ের পর থেকে রাস্তায় কমতে শুরু করে মানুষ এবং যানবাহন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST