মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি মো.এবিএম মিজানুর রহমান মিজানকে আসামি করায় মফস্বল সাংবাদিক ফোরাম ও প্রেসক্লাব দুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত প্রতিবাদ সবায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি এম আমির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ,প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় হুমকি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই হত্যা কান্ডে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক পাশাপাশি অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো.মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৪ মে বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস দাস নামে এক যুবলীগ কর্মী নিহত হন। সে মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ও আসামি করা হয়।