আত্রাই নদীতে ব্রিজ নির্মানে সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

আত্রাই নদীতে ব্রিজ নির্মানে সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ কর্তৃপক্ষের উদাসিনতায় নওগাঁর আত্রাইয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে ব্রিজ নির্মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ উঠেছে। জানা গেছে, আত্রাই নদীর উপর অবস্থিত বেইলি ব্রিজ ডেবে যাওয়ার কারনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম এর আপ্রাণ চেষ্টায় জরুরী ভাবে সরকার সেখানে স্থায়ী ব্রিজ নির্মানের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুসারে জিওবি এবং জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে মীর আখতার টোমাইহাল টেক জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ মার্চ ২০১৮ ইং তারিখে কাজ শুরু করে। শুরু থেকে সনাতন পদ্ধতির ব্যবহারের কারনে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত হয়নি বলে এলাকার সচেতন মহল মনে করেন। এছাড়া নদীতে বালি দ্বারা ৮/৯ বার বাঁধ নির্মান করে কাজ শুরু করলে বার বার নদীর পানি বৃদ্ধি পেয়ে তা ভেঙ্গে নদীর খনন স্থান গুলো ভরাট হয়ে সরকারের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অতিদ্রুত সময়ের মধে ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত এবং সরকারের লক্ষ লক্ষ টাকা ক্ষতি পুরনের দাবি জানান। নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের সাথে যোগাযোগ করা হলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহান না করা, নদীতে বালি দিয়ে বাঁধ নির্মাণ, কাজের ধীরগতি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজ সমাপ্ত না হওয়ার বিষয়ে উদ্যেগ প্রকাশ করেন। উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, বার বার বলা সত্তেও একচেঞ্জ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মের তোয়াক্কা ও আমাদের কথায় কর্নপাত না করে তাদের মত করে ব্রিজের কাজ করে যাচ্ছেন। বালিদ্বারা নদীতে বাঁধ নির্র্মান করে এলাকাবাসীর অপুরনীয় এবং সরকারের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest