ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে দুই গৃহবধুর শরীরে করোনা সনাক্ত পাওয়া গেছে। কলাপাড়া পৌর শহরের মাদরাসা রোড ছোট সিকদার বাড়ি এলাকার ২১ বছর বয়সী এক গৃহবধু ও আরেক জন ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামের ৩৫ বছর বয়সী এক গৃহবধু। গত ২৪ মে কলাপাড়া হাসপাতাল থেকে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, পৌর শহরের আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ আশেপাশের তিনটি ঘর লকডাউন করা হয়েছে। একইভাবে ডালবুগঞ্জ ইউনিয়নের করোনা আক্রান্ত গৃহবধুর বসতঘরসহ প্রতিবেশীদের বসত লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আশা সবার নমুনা সংগ্রহ করা হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST