ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ২, ২০২০
লিটন বায়েজিদ,বরিশাল প্রতিনিধিঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা এস.এম মাসুদ রানা’র উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ফলদ-বনজ ও ঔষধী গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলেক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের দক্ষিন বিজয়পুর ও শাওড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন গৌরনদী পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান ও গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া। এ সময় ছাত্রদল নেতা মোঃ আমির হোসেন সরদার সহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল করতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামের বিভিন্ন স্থানে নিম, অর্জুন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST