র‌্যাবের হাতে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

র‌্যাবের হাতে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী ব্যুরো : র‌্যাব-৫ এর হাতে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেরপুর বালিয়াডাঙ্গা এলাকার এনতাজুলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), মৃত ইকরামুল হকের ছেলে রিমন আলী (২৪) ও শিবগঞ্জ উপজেলার কয়ালাডাঙ্গা এলাকার মৃত লাল মোহাম্মাদের ছেলে রোমান আলী ষ্টু (২৪)। র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম, রিমন আলী ও রোমান আলী কে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় একটি টি রিক্সা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest