গঙ্গাচড়ায় সরকারিভাবে ধান ও চাল ক্রয়’র উদ্ধোধন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

গঙ্গাচড়ায় সরকারিভাবে ধান ও চাল ক্রয়’র উদ্ধোধন

খাদেমুল মোরসালিন শাকীর:
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়ায় উপজেলার অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২০ কার্যক্রম এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।এসময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,কৃষক সহিদার রহমান উপস্থিত ছিলেন। পরে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাবিহা সুলতানা জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ২১৩৫ জন কৃষকের কাছ থেকে ২১৩৫ মেট্রিকটন ধান ও ৭৬ মিল মালিকের নিকট হতে ১৪৪৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest