খাদেমুল মোরসালিন শাকীর
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ মহাসড়কে চলমান পরিবহনগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)। এসময় তিনি বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা সহ ভ্রমণকালীন যাত্রীদের সাথে কথা বলেন। যাত্রীদের বলেন আপনার কাছে কেউ ভাড়া বেশি চাইলে আমাকে জানাবেন। এসময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর সুমন কুমার ইনচার্জ, সদর পুলিশ ফাঁড়ী, কুড়িগ্রাম। আরও উপস্থিত ছিলেন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় এজন্য ক্যাম্পেইনের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।