আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটােরের বড়াইগ্রামে মাইক্রােবাস ও ট্রাকের মুখােমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৫) নামের মাইক্রোচালক নিহত হয়েছে। আজ ভাের ৬ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের গড়মাটি কদমতােলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্রগ্রাম জেলার মিরশরাইল উপজেলার মিসরাই গ্রামে মৃত মখলেসুর রহমানের ছেলে। বনপাড়া ফায়ার সার্ভিস সুত্রজানা যায়, পাবনা থেকে চট্রােগ্রাম গামী মাইক্রােবাস (ঢাকা মেট্রাে ঢ ১৬-০৬৩৫) নাটাের থেকে পাবনা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৪৫৪৬) গড়মাটি কদমতালা পৌছালে মুখােমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রােচালক নিহত হয়। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মখলেসুর রহমান বলেন, মাইক্রােবাসটি পাবনার ইশ্বরদীতে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরতে ছিল। ট্রাক ও মাইক্রােবাস আটক করা হয়েছে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।