হিলিতে বিনামুল্যে কৃষকদের বীজ বিতারন ও অর্থ বিতারন প্রদান

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

হিলিতে বিনামুল্যে কৃষকদের বীজ বিতারন  ও অর্থ বিতারন প্রদান

হিলি দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বিনামুল্যে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ ও খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।রোবার (১৪ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামুল্যে এই সবজি বীজ ও অর্থ প্রদান করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন সহ
কৃষি কর্মকর্তাগন।

এসময় উপজেলার তিনটি ইউনিয়নের ৯৬ জন কৃষকদের ১০ গ্রাম মুলা বীজ, ০২ গ্রাম করলা,২.৫ গ্রাম ঝিঙা, ২.৫ গ্রাম লাউ (মধুমতি), ৫০ গ্রাম লালশাক (ললিতা), ৫০ গ্রাম পুইশাক ( মাধবী), ০১ গ্রাম বেগুন, ২০ গ্রাম ডাটা (পান্না), ২০ গ্রাম পালঙ্ক শাক (সাথী), ৫০ গ্রাম কলমি শাক (এসপি) ও ২.৫ গ্রাম বটবটি (১০৭০) বীজ বিনামুল্যে দেওয়া হয়েছে।

এছাড়াও সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া বাবদ ১০০০ টাকা ও পরিচার্য বাবদ ৫০০ টাকা মোট ১৯৩৫ টাকা কৃষকদের প্রদান করা হয়।কৃষি অফিসার শামীমা নাজনীন বলেন, করোনা মোকাবিলায় সরকার কৃষি বিভাগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। তার মধ্যে বিনামুল্যে কৃষকদের মাঝে সবজি বীজ ও নগদ অর্থ প্রদান। করোনার ঝুঁকি কমাতে কৃষকরা সবাই সব্জি চাষ করবে। নিজেদের সকল চাহিদা নিজেই পুরন করবেন। সরকারের নির্দেশ আবাদি কোন জায়গা ফাঁকা রাখা যাবে না।

এছাড়াও তিনি কিভাবে সবজি বাগান কৃষকরা তৈরি করবেন সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest