লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত

এস ইসলাম, লালপুর (নাটোর )প্রতিনিধি ।

নাটোরের লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী সড়ক দুর্ঘটনায় আজ বুধবার (১৭ জুন) মৃত্যুবরন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহতের বাড়ি পাবনার সুজানগর এলাকায়।

আজ বুধবার সকালে সিএনজি যোগে লালপুর আসার পথে পাবনার দাশুড়িয়ায় বেলা ১১ টার দিকে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহতাবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ হযরত আলী, সালাউদ্দিন, সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখা, মাজহারুল ইসলাম লিটন, লালপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest