ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ৩৯৪ পিস ইয়াবাসহ টুয়েল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী আরএমপির কাটাখালি থানার বেলঘরিয়া বাখ্রাবাজ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আজ বিকেল পাঁচটার দিকে কাটাখালি থানাধীন বেলঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি
অপারেশন দল আজ বিকেল ৫ টায় রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন বেলঘরিয়া গ্রাম এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী টুয়েলকে ৩৯৪ পিস ইয়াবা আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST