আত্রাইয়ে অজ্ঞাত লাশের সন্ধান ও রহস্য উদঘাটন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

আত্রাইয়ে অজ্ঞাত লাশের সন্ধান ও রহস্য উদঘাটন

মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত লাশের সন্ধান ও রহস্য উদঘাটন করেছে আত্রাই থানা পুলিশ। মৃত রিয়া আক্তার(২৭) উপজেলার ভোঁপাড়া ইউনিনের সদুপুর গ্রামে মৃত জাকিরের সাবেক স্ত্রী।
জানাযায়, জাতপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে মৃত রিয়া আক্তারের সাথে সদুপুর গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মৃত জাকির হোসেনের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। বিয়ের পর থেকে সংসারে অভাব অনটন লেগে থাকায় একপর্যায়ে স্বামী-স্ত্রী উভয়েই মাদক ব্যাবসার সাথে জড়িয়ে পড়ে। এতেও থেমে থাকেনা তাদের সাংসারিক অশান্তি। একপর্যায়ে রিয়া আক্তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ীতে চলে যায়। সেখানে শান্তি না পেয়ে পুনরায় জাকিরের সাথে সখ্যতা গড়ে তোলে। গত ১৪ জুন রোববার মৃতার স্বামী জাকির জেল হতে জামিনে বের হয়ে বাড়ীতে আসে। বুধবার সকালে রিয়াকে বিয়ে করার উদ্দেশ্যে যাবার পথে মেরেফেলে মামাবাড়ী গিয়ে গ্যাস ট্যাবলেট খায় জাকির। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মামা বাড়ীর লোকজন আত্রাই হাসপাতালে আনা পথে মারা যায় জাকির। আরো রহস্য উদঘাটনে পুলিশ সাহেবগঞ্জ গ্রামের তোহার স্ত্রী রাখি কে জিজ্ঞাসাবাদ করছে।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। আরো কোন রহস্য আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest