ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
রাজশাহী ব্যুরো : সিসিটিভি ফুটেজে রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ৩৫ লাখ টাকা প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আজ দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
টাকাগুলো ভিভো মোবাইল শোরুমের। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায় মোটরমোটরসাইকেলে এসে দুইজন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST