বাবা লাল জামা নিয়ে ফিরে আসবে, অপেক্ষায় সন্তান।

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

বাবা লাল জামা নিয়ে ফিরে আসবে, অপেক্ষায় সন্তান।

মোঃ হাইরাজ তবরগুনা প্রতিনিধি।।

আব্বা কইছে মজা লইয়া আইবে, নতুন জামা কিন্না দেবে, কিন্তু আব্বায় আর আয়না। আর মোরে নতুন জামা কিন্নাও দেয়না। শরীরে জ্বর ও পক্স নিয়ে ভাবেই কথা গুলো বলেছিল
৮ মাস ধরে বাবার ফিরে আসার অপেক্ষায়(৩০মাস) বয়সী শিশু নাঈমা।

২০১৯ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়”বুলবুলের তান্ডবে, সাগরে ডুবে জাওয়া, এফ বি তরিকুলের জেলে। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের নিখোঁজ, রাসেল হাং(৩০), তার তৃতীয় কন্যা সন্তান (৩০ মাস) বয়সী নাঈমা।

আব্বায় মজা নিয়ে আইবে কবে? জ্বর নিয়ে মেঝ বোনের কোলে চরে, ছোট্ট নাঈমা বলছে সাগরে যাওয়ার আগে আব্বায় কইছে , লাল জামা দিবে, মজা কিনে দিবে, আব্বায় ইলিশ মাছ আনবে। মাছ দিয়ে ভাত খামু। কিন্তু আব্বাতো আসেনা?
নাঈমার কথা গুলো শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। স্থানীয় ডাক্তার দেখিয়ে ঔষধ কিনে। মিথ্যা সান্ত্বনা দিয়ে চলে এলাম ।
বাবার অপেক্ষায়, পথ চেয়ে বসে থাকে ছোট্ট নাঈমাকে।

নিখোঁজ রাসেলের স্ত্রী জানান, বর্তমানে
স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যে,কোন রকম তিন মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিনকাটে তার।

ছোট্ট মেয়েটা অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না বর্ষার সময় ঘরের চালা থেকে বৃষ্টি পরে আর বৃষ্টি হলেই সন্তান দের নিয়ে বসে থাকতে হয় তাই কোন রকম ঘড়ের চালায় পলিথিন দিয়ে থাকার চেষ্টা করছি। পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তিছাড়া কি ভাবে আর বেঁচে থাকি বলেন।

নাঈমার বাবার সাথের জেলেরা জানান, বরগুনার তালতলী উপজেলার লালুপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের মালিকানাধীন এফবি তরিকুল নামের একটি ট্রলার ৩ নভেম্বর ২০১৯ গভীর সাগরে মাছ ধরছিল। ট্রলারটি তীরে ফেরার পথে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নারিকেল বাড়িয়ায় ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৫ জন জেলের মধ্যে ১১জন জেলে ট্রলার থেকে বের হতে পারলেও রাসেল সহ বাকি ৪ জন জেলেকে কেউ বের হতে দেখেন নি। ৩ রাত ২ দিন সাগরে ফ্লুট ধরে ভাসার সময় ২ জন জেলে ও কুলের কাছা কাছি এসে ফ্লুট ছেড়ে দেয়। বাকি নয়জন বাংলাদেশে ও ভারতের সিমান্ত এলাকা পাগড়াতলী চরে পৌঁছান।

ওই চরে প্রায় ৩০ কিলোমিটার হাটার পর মাছ ধড়ার নৌকায় ৮ জন ফিরে আসে কৈখালী বিজিপি ক্যাম্প ১০ দিনের মধ্যে ১১ জেলে ফিরে আসলেও রাসেল সহ চারজন জেলে ৮ মাসেও ফিরে আসেনি।

তবে ছোট্ট নাঈমা এখনো বাবার অপেক্ষায় দিন গুনে। বাবা আসবে, লাল জামা মজা ও ইলিশ মাছ নিয়ে, বাবা আসবে। আজ বাবা দিবস কত সন্তান তার বাবার ফিরে আসার অপেক্ষায় দিন গুনে। দিন’মাস’বছর, কিন্তু বাবা ফিরে আসেনা, শুধু অপেক্ষা, বাবা আসবে বাবা আসবে……


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest