বরিশালে স্বাস্থ্যসেবায় অরাজক পরিস্থিতিসহ ৮ দফা দাবিতে বাসদের সংবাদ সম্মেলন।

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

বরিশালে স্বাস্থ্যসেবায় অরাজক পরিস্থিতিসহ ৮ দফা দাবিতে বাসদের সংবাদ সম্মেলন।

লিটন বায়েজিদ,বরিশালঃ
করোনা সংকট মোকাবেলায় ৮ দফা দাবিতে আগামীকাল সকাল ১১-১২টা পর্যন্ত নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক বরিশাল সদর রোড অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা।

করোনা টেস্টে দীর্ঘসূত্রিতা ও হয়রানী বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপক্ষে ১০০০ টেস্ট, করোনা রোগী পরিবহনে বিশেষ এম্বুলেন্স সার্ভিস চালু করা সহ ৮ দফা দাবিতে ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অরাজক পরিস্থিতি তুলে ধরে ৮ দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধের কর্মসূচির ডাক দেয়া হয়।

বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের সমস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন বাসদের জাহাঙ্গীর হোসেন, মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহীদুল ইসলাম, মিজান হাওলাদার, ফরহাদ, মেজবাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সুজন আহমেদ, সাইফুল ইসলাম।

প্রারম্ভিক বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে করোনা চিকিৎসার দিক থেকে বরিশাল বিভাগের অবস্থান সর্বনিম্নে। করোনা পরীক্ষার পিসি আর ল্যাব ঢাকায় ৩৮টি, চট্টগ্রামে ৯টি। সদ্যোজাত বিভাগ রংপুর -ময়মনসিংহে ও এই ল্যাব ২টি। কিন্তু বরিশাল বিভাগের ৬টি জেলার জন্য পিসিআর ল্যাব মাত্র ১টি। সেই একটি মাত্র ল্যাবে দক্ষ টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষা করাতে গিয়ে রুগীরা হচ্ছেন চরম হেনস্থার শিকার। গতকাল ২৩ জুন একজন রুগী স্যাম্পল দিতে গিয়েছিলেন, তাকে ১৫ জুলাই পরীক্ষা করানোর সিরিয়াল দেয়া হয়েছে। যা প্রহসনের নামান্তর।

করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যার দিক থেকেও বরিশাল সর্বনিম্নে। আইসিই্উ বেড ১৮টি হলেও আইসিইউ বিশেষজ্ঞ মাত্র ১ জন।

ডা. মনীষা চক্রবর্ত্তী ৮ দফা দাবি তুলে ধরে বলেন, একদিকে স্বাস্থ্যখাতে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসাক্ষেত্রে অপ্রতুলতা, আরেকদিকে প্রশাসন-সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে আছে নজিরবিহীন সমন্বয়হীনতা। এখন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক, অসুস্থ্য রোগীদের জন্য করোনা পরীক্ষার স্যাম্পল সংগ্রহের কোন ব্যবস্থা নেই। বরিশালে স্বাস্থ্য বিভাগ বা সিটি কর্পোরেশন কেউই এখন পর্যন্ত করোনা রোগীদের জন্য কোন বিশেষায়িত এ্যাম্বুলেন্স সেবা চালু করতে পারেনি। বরিশালের ২৭টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করা হলেও সেটি নিয়ে কোন ন্যুনতম সচেতনতামূলক উদ্যোগও সিটি কর্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকে নিতে দেখা যায়নি বরং ২টি ওয়ার্ডে নামেমাত্র লকডাউন করা নিয়েও সিদ্ধান্তহীনতা ও নজিরবিহীন সমন্বয়হীনতা উন্মোচিত হয়েছে।

তিনি আরও বলেন, একদিকে করোনা মহামারির চিকিৎসায় এই বিশৃৃঙ্খল অবস্থা, আরেকদিকে নিম্নবিত্ত মানুষের জীবনে হাজির হচ্ছে একের পর এক সংকট। সাম্প্রতিক সময়ে ব্র্যাক, আশা বিভিন্ন এনজিও গুলি তাদের কিস্তি আদায়ের জন্য হানা দিচ্ছে এই শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে। একদিকে বেসরকারি এনজিওদের উৎপাত,আরেকদিকে সরকারি বিদ্যুৎ অফিস থেকে মিটার রিডিং এর দ্বিগুণ তিনগুণ ভূতুড়ে বিদ্যুৎ বিল পৌঁছে যাচ্ছে বাসায় বাসায়। সরকরিভাবে যখন নাগরিকদের বিল মওকুফ করা দরকার তখন এই বাড়তি বিল মানুষের উপর মড়ার উপর খাঁড়ার ঘা এর মত হয়ে দাঁড়িয়েছে। এই পেক্ষিতে আমরা ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি

১. করোনা টেস্টে দীর্ঘসূত্রিতা ও হয়রানী বন্ধ কর। বরিশালে ল্যাব বাড়াও, প্রতিদিন কমপক্ষে ১০০০ টেস্ট নিশ্চিত কর। প্রতি জেলায় চঈজ ল্যাব স্থাপন কর।

২. বরিশালে করোনা রোগীদের জন্য ১০০০ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং ১০০ ওঈট বেড নিশ্চিত কর।

৩. অবিলম্বে করোনা রোগী পরিবহনে বিশেষ এম্বুলেন্স সার্ভিস চালু কর। বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কর।

৪. সকল করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং নিয়মিত কাউন্সিলিং নিশ্চিত কর। সকল লকডাউন বাসায় খাবার, ঔষধসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ কর।

৫. চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ জরুরী সেবায় নিয়োজিত সকলের ঝুঁকিভাতা, উন্নত নিরাপত্তা পোষাক নিশ্চিত কর।

৬. করোনাকালীন সময়ে সকল এনজিও কিস্তি, বাড়িভাড়া-মেসভাড়া মওকুফে সরকারি বরাদ্দ দাও।

৭. ভূতুরে বিদ্যুৎ বিল প্রত্যাহার কর। পানি বিল, বিদ্যুৎ বিল, হোল্ডিং ট্যাক্স মওকুফ কর। করোনাকালীন সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না।

৮. শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ নিশ্চিত কর। সকল প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের বকেয়া বেতন পরিশোধ কর। শ্রমিক ছাঁটাই বন্ধ কর।

নেতৃবৃন্দ এই ৮ দফা দাবি আদায়ে আমরা বাধ্য হয়ে আগামীকাল ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১-১২টা পর্যন্ত নগরীর সদর রোড অবোরোধের কর্সসূচি ঘোষণা করছি এবং দ্রুত সময়ে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest