ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০
ই.এইচ সুজন, বিশেষ প্রতিনিধিঃ
নলছিটি উপজেলা বিএনপি’র নেতাদের রোগমুক্তি লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা সেচ্ছাসেবকদল ও শহর সেচ্ছাসেবকদল । আজ ২৬ জুন, ২০২০ (শুক্রবার) বাদ আসর হাইস্কুল মসজিদে দোয়া অনুষ্ঠান হয়।
নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিদ্ধকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম গিয়াস, নভেল করোনা ভাইরাস তথা করোনায় আক্রান্ত এবং নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের আরোগ্য কামনায় নলছিটি উপজেলা সেচ্ছাসেবকদল ও শহর সেচ্ছাসেবকদলের উদ্যোগে নলছিটি হাইস্কুল মসজিদে দোয়া অনুষ্ঠান হয়। অত্র দোয়া অনুষ্ঠানে নলছিটি উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল,নলছিটি উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির রাসেল, সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, শহর সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃকর্মী ও মুসল্লীগণ দোয়ায় অংশগ্রহণ করে তাদের রোগমুক্তি কামনা করেন। এছাড়া, একই দিনে নেতাদের রোগমুক্তির লক্ষ্যে সিদ্ধকাঠী ইউনিয়নের বিভিন্ন মসজিদেও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির রাসেল এবং সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা জানান যে,- নেতাদ্বয়ের শারিরিক অবস্থা আল্লাহর বিশেষ মেহেরবানীতে মোটামুটি সুস্থ আছেন এবং তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST