ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি হাকিমপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এ অর্থ বছরের ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকার বাজেট ঘোষনা করা হয়।
আজ বুধবার বিকেলে পৌরসভার কার্যালয়ে বাজেট অধিবেশনে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বাজেট ঘোষনা করেন।
গত ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে আয় ধরা হয়েছিলো ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা। বাজেটে ব্যায় হয়েছে ২ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৩৮৫ টাকা ।
এ সময় পৌর প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। সামাজকি দুরত্ব বজায় রেখে সিমিত পরিষরে ক্যাবল নেটওয়াকের মাধ্যমে এই বাজেট জনগনের সামনে উপস্থাপন করেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করলে মেয়র বাজেট উপস্থাপন শেষে প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST