দুমকিতে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরন করল এবিপার্টি।

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

দুমকিতে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরন করল এবিপার্টি।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই উপহার দিলেন এবিপার্টি।
গতকাল ২ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাব দুমকির সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের হাতে পিপিই তুলে দিলেন এবিপার্টি’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি সভাপতি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সহ সভাপতি মো হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, এম আমির হোসেন, সাধারণ সম্পাদক,জসিম উদ্দিন,যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।
প্রেসক্লাব দুমকির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এবি পার্টি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্টির যুগ্ম আহবায়ক দুমকি উপজেলার কৃতি সন্তান মেজর (অবঃ) প্রফেসর ডাঃ আবদুল ওহাব মিনার এর সুস্থতা কামনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest