ডেমরাবাসীর কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রসংশিত হয়েছেনঃ ওসি অপারেশন নুর আলম সিদ্দিক !

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

ডেমরাবাসীর  কাছে মানবিক পুলিশ অফিসার  হিসেবে প্রসংশিত হয়েছেনঃ ওসি অপারেশন  নুর আলম সিদ্দিক  !

শাকিল আহম্মেদ ঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতা ভুক্ত ডেমরা থানার মানুষের কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রসংশিত হয়েছেন ডেমরা থানার ওসি অপারেশন নুর আলম সিদ্দিক । মহামারি করোনা সংক্রমণকালে সবচেয়ে বেশি মানুষের আস্থা, বিশ্বাস,ভালোবাসা, অর্জন করতে পেরেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। ঢাকা জেলার ডেমরা থানায় ও এর ব্যত্যয় ঘটেনি। ডেমরায় মহামারী করোনা ভাইরাস বিস্তারের শুরু থেকেই মানুষের পাশে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে মানবিক পুলিশ হিসেবে প্রসংশিত হয়েছে ডেমরা থানার ওসি অপারেশন নুর আলম সিদ্দিক । ডেমরায় সরেজমিনে ঘুরে জানা যায়
, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা, স্বাস্থ্যসুরক্ষা থেকে শুরু করে ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম, জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ানো,জরুরী এ্যাম্বুলেন্স সেবা,করোনায় মৃতদের দাফনে সহয়তা করা সহ নানামুখী জনকল্যাণমূলক কাজ করে চলেছে ডেমরা থানা পুলিশ । ডেমরায় করোনা সংক্রমণের শুরু থেকেই ডেমরা থানার অফিসার ইনচার্জ এর সরাসরি তত্বাবধানে থানায় কর্মরত প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে দিন রাত কাজ করে যাচ্ছে।

করোনার এই সংকট মুহুর্তে পরিস্থিতি মোকাবিলায় ডেমরায় কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ডেমরা থানায় জীবাণুনাশক ছিটানো হয়। এছারাও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েছে ডেমরা থানা পুলিশ । করোনার এই ভয়াবহ সংকটময় পরিস্থিতিতেও নিজেদের বেতনের টাকা দিয়ে অসহায় দুস্থ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ডেমরা থানা পুলিশ।

করোনা ভাইরাস মোকাবিলায় ডেমরা থানায় মাইকিং এবং লিফলেট বিতরণ করে ব্যাপকভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করে যাচ্ছেন ডেমরা থানা পুলিশ।

। দেশে চলমান লক ডাউনের সময় ডেমরায় গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে চেকপোস্ট স্থাপন করে বাইরের জেলা থেকে প্রবেশ বা বাহির যাওয়া নিয়ন্ত্রণ করেছে ডেমরা থানা পুলিশ।

মহামারির মধ্যেও ডেমরা থানার ওসি অপারেশন নুর আলম সিদ্দিক নিজেই মাইক হাতে রাস্তা, ঘাট, বাজার, দোকান সহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণকে সচেতন করছেন।গত মার্চ মাসে দেশে করেনা ভাইরাস মহামারি সংক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেমরা থানা পুলিশ কয়েকটি জরুরী কর্মসূচি হাতে নেয়। ডেমরা থানার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো নিয়ে মানুষ কে সচেতন করতেও নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করেছেন ডেমরা থানা পুলিশ।

কোন পরিবার খাদ্য সংকটে থাকলে ডেমরা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে ঘরে পৌঁছে যাচ্ছে খাবার।

করোনার মধ্যেও প্রসূতি মা, অসুস্থ্য ব্যক্তিকে জরুরী ভাবে হাসপাতালে পৌঁছে দিচ্ছে ডেমরা থানা পুলিশ । এসব মানবিক কাজ করে ডেমরা থানার অফিসার ইনচার্জ ও ওসি অপারেশন নুর আলম সিদ্দিক সর্বস্তরের জনগণের নিকট ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest