ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি ও বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইন,২ পিচ ইয়াবা, ২ বোতল ফেনসিডিল,হিরোইন মাপা নিক্তি ও নগদ ৭৭৩২০টাকা সহ মাদক ব্যবসায়ী শামছুল হক (৪৮)ও জহুরুল হক(৪৫) কে আটক করে।
জানাগেছে মাদক সম্রাট শামছুল হক ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন হোটেল পট্ট্রিতে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে । সে বাগভান্ডার গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তার নামে আদালতে তিনটি মাদক মামলা চলমান আছে। অপর দিকে, মানিককাজি গ্রামের মজিবর রহমানের পুত্র মাদক কারবারী জহুরুল হক এলাকায় দীর্ঘদিন যাবত ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত আছে বলে জানায় এলাকাবাসি ।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান , আটক দুই ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST