দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর উপজেলা প্রশাসন l

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

দেওয়ানগঞ্জে লকডাউন বাস্তবায়নে তৎপর উপজেলা প্রশাসন l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ সারাদেশে সরকারী নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষনা রয়েছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার ২৬ জুলাই, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ব্যাপকভাবে মাঠে বিচরন করছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর নেতৃত্বে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ, দেওয়ানগঞ্জ থানা পুলিশ টিম, বিজিবি টিম, আনসার ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক সাংবাদিক মদন মোহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

উপজেলার বিভিন্ন ছোট বড় বাজারে ও রাস্তার মেইন মেইন মোড়ে জনগন কে লকডাউনের বিধি নিষেধ পালনে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। লকডাউনে দোকান খোলা ও মাস্ক বিহীন চলাচলের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। আটককৃত ৩৫ টি অটোরিকশা লকডাউনে না চালানের শর্তে মুচলেকা রেখে ছেড়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গণমাধ্যম কর্মী সহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এছাড়াও লকডাউনের শুরু হতে প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা মুলক প্রচার প্রচারণা, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণ সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest