প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

গত ২৫শে জুলাই ২০২১ইং তারিখ আমার নামে কিছু অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। ২০১১ সালের থার্টি ফাষ্ট নাইটে বন্ধুদের সাথে সেলিব্রেট করার সময়ের কিছু ছবি (ফেজবুক থেকে নামিয়ে) দিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রত্রিকার রিপোর্টদের ভূল বুজিয়ে কুচক্রিমহল উক্ত মিথ্যা, মনগড়া, বানোয়াট নিউজ প্রকাশ করে। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর আমি আমার বন্ধুদের নিয়ে থার্টি ফাষ্ট নাইট উদযাপন করি এবং আমাদের বন্ধুদের আনন্দঘন সময়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে শেয়ার করি। আজ ১০ বছর পরে এসে ফেজবুক থেকে সেই ছবিগুলো নামিয়ে কুচক্রিমহল আমার নামে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনদিত, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু অন লাইন প্রত্রিকায় নিউজ প্রকাশ করে। যাহার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ১০ বছর আগের সেই ছবিগুলো এখনো আমার ফেজবুকে রয়েছে। যারা অসৎ উদ্দেশ্যে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এমন মনগড়া হিংসাত্মক মনোভাব নিয়ে এহেন কাজ করেছে প্রমান স্বাপেক্ষে আমি তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিবো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest