বরিশালে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ৩৬ টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা l

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

বরিশালে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযানে ৩৬ টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা l

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারো ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই বুধবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর ষষ্ঠ দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে। বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। বরিশাল জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৩৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ২১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৪ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ২৩ হাজার ৫০০ টাকার জরিমানা আদায় করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest