নলছিটি পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় স্বামী-স্ত্রী সাময়িক বরখাস্ত l

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

নলছিটি পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় স্বামী-স্ত্রী সাময়িক বরখাস্ত l

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

নলছিটি পৌরসভার ৪ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় পৌরসভার স্টাফ স্বামী-স্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে পৌর কর্তৃপক্ষ।
নলছিটি পৌরসভার হিসাব রক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজনকে (টুলু) চেক জালিয়াতির ঘটনায় ২৮ জুলাই বুধবার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ব্যাংক চেকে মেয়র ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাতের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়। মামলার কারনে তাদেরকে চাকুরী থেকে এ সাময়িক বহিস্কার করা হয়। বিষয়টি নলছিটি পৌরসভার মূখপাত্র ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই নলছিটি পৌরসভার মেয়র ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে সোনালী ব্যাংকের নলছিটি শাখা থেকে ৪ লক্ষ টাকা উত্তোলন করার চেষ্টাকালে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে পৌর কর্তৃপক্ষ। চেক জালিয়াতির ঘটনায় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বাদি হয়ে ওই দিন রাতেই মামলা দায়ের করেন। মামলা নম্বর-১০,তারিখ ২৬ জুলাই। ওই মামলায় রেখা-লিজন দম্পত্তি বর্তমানে জেল হাজতে রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest